অপরাধআইন – আদালত

গোপালপুরে দ্রুতগামী বাসের চাপায় মা-ছেলে নিহত।

বিপ্লব শেখঃ
টাঙ্গাইল জেলার গোপালপুরে দ্রুতগামী বাস চাপায় চালকসহ মোটরসাইকেল এক আরোহীর নিহত হ‌য়ে‌ছে। নিহতরা সম্পর্কে মা-ছেলে।
শনিবার (১৭ ফেব্রুয়া‌রী) সকাল অনুমান সাড়ে ছয়টার দিকে গোপালপুর থানাধীন দড়িসয়া গ্রামের কারিগর পাড়া সুরুজের ধানের বয়েল এর পাশেই এ মর্মান্তিক দু’র্ঘটনা ঘটে।
যানা জায়, তাদের নিজ বাড়ি থেকে নিহত শাকিবের মামার বাসা ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে মা-কে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য যাচ্ছিল শাকিব, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই আশা আর পূরণ হলোনা তাদের, ঘাতক দ্রুতগামী বাস এসে নিমিষেই কেড়ে নিলো তরতাজা দুটি প্রাণ!
নিহ’তরা হলেন, গোপালপুর উপজেলার (৩ নং) ঝাওয়াইল ইউনিয়ন এর মৌজা ডাকুরী গ্রামের মৃত কামরুজ্জামান তোতা মিয়া-র স্ত্রী চায়না বেগম (৪৮) ও তার ছোট ছেলে শাকিব মিয়া (১৯)।

ঝাওয়াইল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাকিব এবারের এস এস সি পরীক্ষার্থী ছিলেন। সে তার মাকে ঢাকার গাড়িতে তুলে দিতে ঝাওয়াইল/গোপালপুর যাওয়ার পথে এ দু’র্ঘটনা ঘটে।

এবিষয়ে,গোপালপুর থানা’র অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব এর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সকালে শাকিব তার মাকে নিয়ে মোটরসাইকেল যোগে গোপালপুর উপজেলা সদরে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বাসের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মা-ছেলে দুজন-ই নিহ’ত হন। তবে,ঘাতক দ্রুতগামী বাসটি আট’ক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গিয়েছে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button