Uncategorizedঅন্যান্যজাতীয়রাজনীতিসংস্কৃতি

উত্তরা পাবলিক লাইব্রেরি’র ৩২ জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান।

উত্তরা প্রতিনিধি
প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, আমাদের পারিবারিক মূল্যবোধ রক্ষার ওপর জোর দিতে হবে।  রবিবার (১২ মে) বিকেলে বিশ্ব মা দিবস উপলক্ষে উত্তরা লেডিজ ক্লাব হলে উত্তরা পাবলিক লাইব্রেরি কর্তৃক আয়োজিত রত্নগর্ভা মা সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান ২০২৪-এ প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে এ কথা বলেন।
এখন প্রতিষ্ঠিত সন্তানদের পিতা-মাতাকেও বৃদ্ধাশ্রমে থাকতে দেখ যাচ্ছে উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন, ‘এটা আমাদের চিরাচরিত ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। এখন পশ্চিমা দেশেও যৌথ পরিবারের গুরুত্বের কথা বলা হচ্ছে।
আজকের যুবসমাজ, যারা নিজেরাও শিশু বা কিশোর-কিশোরীদের বাবা-মা, তারা আগামীতে প্রৌঢ় হবেন মন্তব্য করে ভূমিমন্ত্রী তাদের আহ্বান করে বলেন, ‘যেভাবে আপনার বার্ধক্যে আপনি আপনার সন্তানদের থেকে শ্রদ্ধা ও ব্যবহার চান, সেইভাবে আজ আপনার মা-বাবাকে সম্মান করুন এবং নিজের সন্তানদের কাছে উদাহরণ স্থাপন করুন।’
রত্নগর্ভা পুরষ্কার প্রাপ্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘আপনাদের আত্মত্যাগের কারণে বাংলাদেশ সুনাগরিক পেয়েছে যারা দেশ ও জাতির উন্নয়নে কাজ করে যাচ্ছে।’
অনুষ্ঠানে সম্মানিত  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শাহিদা তারেখ দিপ্তী, স্থানীয় কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা মো. নাসির উদ্দিন, ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়ন, ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম।
 উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা ও সভাপতি মোহাম্মদ তারেকউজ্জামান খান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উত্তরা লেডিস ক্লাবের সভাপতি ইসমে আরা হানিফ।
অনুষ্ঠানে তিনজন রত্নগর্ভা মা তাদের নিজের অভিব্যক্তি প্রকাশ করেন। অনুষ্ঠানে ৩২ জন মাকে রত্নগর্ভা মা সম্মাননা প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button