Uncategorizedঅন্যান্যরাজনীতিসংস্কৃতি

উত্তরা ৫১ নং ওয়ার্ডে চলমান উন্নয়ন নিয়ে সেক্টরবাসীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

উত্তরা প্রতিনিধি

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ৫১ ওয়ার্ডের চলমান উন্নয়ন নিয়ে রবিবার রাত ৯টায় ১২ নং সেক্টরস্থ লাভলীন কনভেনশন সেন্টারে উত্তরা ৫১ নং ওয়ার্ডের ১১, ১২,১৩ ও ১৪ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির ২০২৪-২৬ পরিষদের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সদস্যদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক ও ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য আলহাজ্ব খসরু চৌধুরী।

উক্ত মতবিনিময় সভায় মুহাম্মাদ মুমতাজুল করিমের সঞ্চালনায় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসির ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর শরীফুর রহমানের সভাপতিত্বে চলমান উন্নয়ন নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চলমান উন্নয়ন মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান তাসলিমা বেগম, ধামরাই পৌরসভার মেয়র, গোলাম কবির, উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসি বিএম ফরমান আলী।

উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, উত্তরা ১২ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, শরীফ সান্টু, সাধারণ সম্পাদক, দেলোয়ার হোসেন, ১১ সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, আলতাফ হোসেন সরকার, ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদ হোসেন (অবঃ) সাধারণ সম্পাদক, শাহনাজ পান্না,  ১৪ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি, শাহ আলমসহ সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির নবনির্বাচিত বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ উপস্থিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button