আইন – আদালত

উত্তরার কামারপাড়ায় ড্রাইভওয়ে অবমুক্ত করল ট্রাফিক উত্তরা পশ্চিম জোন।

উত্তরা প্রতিনিধ
বর্তমান সময়ে উত্তরার প্রত্যেকটি ফুটপাত হকার এবং বিভিন্ন প্রকার যানবাহনের দখলে, পথচারীরা যেন অসহায়ত্ব বোধ করছে। বিষয়টি দৃষ্টিগোচর হয় ট্রাফিক উত্তরা বিভাগের ডিসি নাবিদ কামাল শৈবালের। তারই দিক নির্দেশনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক উত্তরা বিভাগের আওতাধীন ট্রাফিক উত্তরা পশ্চিম জোনস্থ কামারপাড়া কাঁচাবাজার এর সামনে  সার্ভিস রোডের ফুটপাত দখল করে অবৈধভাবে বিভিন্ন প্রকার যানবাহন, ট্রাক ,পিকআপ, সিএনজি ও মালামাল বহনকারী ভ্যান পার্কিং করে রাখার ফলে জনসাধারণের চলাচলের রাস্তাসহ ড্রাইভওয়ে দিয়ে সুষ্ঠু যান চলাচল ব্যহত হচ্ছিল।
রাজধানীর যানজট নিরসন ও সড়কগুলোতে অবৈধ পার্কিং-ফুটপাত দখলমুক্ত করতেই ১৪ মে’২৪ মঙ্গলবার  সকাল ১০টায় এ উচ্ছেদ অভিযান শুরু করেছে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক উত্তরা) মোঃ কামরুজ্জামান এর প্রত্যক্ষ নেতৃত্বে ও উত্তরা পশ্চিম ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ ফেরদৌস হোসেনের তত্ত্বাবধানে অত্র জোনের টিআই/সার্জেন্ট ও কনস্টবলদের সহযোগীতায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে ফুটপাত ও ড্রাইভওয়ে দখলকারী যানবাহন অপসারণ করে জনসাধারণের ও যানবাহনের স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button