Uncategorizedঅন্যান্যসংস্কৃতি

উত্তরা ৫ নং সেক্টর কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত 

উত্তরা প্রতিনিধি

 রাজধানীর উত্তরায় ৫ নং সেক্টর কল্যাণ সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন (শনিবার) সকাল ১১:০০ টা হতে ১২:৩০ মিনিট পর্যন্ত উত্তরা পশ্চিম থানাধীন  ০৫ নং সেক্টর ওয়েল ফেয়ার সোসাইটির দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোঃ খসরু চৌধুরী এমপি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ০১ নং ওয়ার্ডের কাউন্সিলর আফসার উদ্দিন খান ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫১ নং ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ শরিফুর রহমান।

সভার সিদ্ধান্ত সমূহ: -১, ইঞ্জিনিয়ার ফারুক আহমেদকে সিইসি করে ০৩ সদস্যের নির্বাচন কমিশন গঠন। ২, ১৫ ই জুলাই এর মধ্যে ভোটার তালিকা হালনাগাদ। ৩, ২৭ শে জুলাই সকাল ০৮:০০ হতে ৪:০০ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button