আশুলিয়ায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও শান্তির দাবিতে আলোচনা সভা


নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়ায় সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে শান্তি সমাবেশ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসীরা। ৫ই নভেম্বর( রবিবার) আশুলিয়ার দূর্গাপুর এলাকায় এ কর্মসুচী পালন করেন তারা। কর্মসুচীতে বেশ কয়েকটি গ্রামের সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন। শান্তি সমাবেশ থেকে এসময় জানানো হয়,ডিস ব্যবসা দখলকে কেন্দ্র করে গত মাসের ২৫ অক্টোবর রাতে আশুলিয়ার দূর্গাপুর এলাকায় তিন বন্ধু সাইদুর রহমান সরকার,মানিক সরকার ও শরিফুল ইসলাম সরকারকে নিজের অফিসে ডেকে নেন দূর্গাপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামী অশ্রু। এসময় প্রকাশ্যে সন্ত্রাসী অশ্রু ও তার বাহিনী ওই তিন বন্ধুকে এলোপাথারী ভাবে গুলি করেন। পরে তাদেরকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এঘটনায় ভুক্তভোগীদের পরিবার আশুলিয়া থানায় সন্ত্রাসী অশ্রুকে প্রধান আসামী করে চার জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন অশ্রুর সহযোগী,আবু বক্কর সিদ্দিক,মোতাসিন বিল্লাহ,মাসুম বিল্লাহ,ও আব্দুল হক। ঐঘটনায় র্যা ব প্রধান আসামী অশ্রুকে গ্রেপ্তার করলেও এখনো পলাতক রয়েছে অন্য আসামীরা। অন্য আসামীদের দ্রুত গ্রেপ্তার করে কঠর শাস্তির দাবিতে শান্তি সমাবেশ করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। এসময় তারা প্রধান আসামী অশ্রুর অস্ত্র জব্দের জন্য প্রশাসনের কাছে আহবান জানান। আসামীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসুচীতে যাওয়ার ঘোষনা দেন এলাকাবাসি। দ্রুত এসব চিহিৃত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে এলাকায় শান্তি শৃক্সখলা ফিরিয়ে আনার জোর দাবি জানান ঐ আলোচনা সভায় ।




Daily Aporadh Prokash