Uncategorizedঅন্যান্যরাজনীতিসংস্কৃতি
dailyaporadhprokashজুন ২৬, ২০২৪
কুড়িগ্রাম সদরে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন (মঙ্গলবার) কুড়িগ্রাম সদরের পাঁচগাছী ইউনিয়নের নিম কুশসারপাড় এলাকায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
বোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পাঁচগাছী জামে মসজিদের ইমাম তজিবর ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনজিও কর্মী সাজেদুল ইসলাম, সাথী খাতুন, মহিলা ইউপি সদস্য আঞ্জু বেগম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায়, সাগর ইসলাম ও সুলতানা রাজিয়া। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।




Daily Aporadh Prokash