অপরাধআইন – আদালত

আশুলিয়ায় সেনাসদস্য পরিচয়ে প্রলোভিত করে ধর্ষণ

সাঈম সরকারঃ
আশুলিয়ায় সেনাসদস্য পরিচয় দিয়ে ১৫ বছরের এক কিশোরিকে ধর্ষণ করার অভিযোগে হাসিবুল ইসলাম তারেক নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছেন আশুলিয়া থানা পুলিশ । ভুয়া পরিচয় ব্যবহার করে একাধিক বিয়ে করার কথাও জানা যায় ।
গত শনিবার বিকেলে ভুক্তভোগী কিশোরীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার ডেন্ডার নতুন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় এবং ৩০জুন (রোববার) তাকে আদালতে প্রেরণ করেন । গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম তারেক এর নিজ গ্রাম কুষ্টিয়া জেলায় কুমারখালী থানায় দূর্গাপুর গ্রামে । ঘটনার সাথে সম্পৃক্ত থাকায় তারেক এর বাবা ও মাকে আসামী করে মামলা করেছেন ভুক্তভোগী ।
জানাযায়, ভুক্তভোগী কিশোরী একই এলাকায় তার পরিবারের সাথে একটি ভাড়া বাসায় বসবাস করতেন । সে স্থানীয় একটি বে-সরকারী স্কুলে ৯ম শ্রেণীর ছাত্রী । মামলার এজাহার সুত্রে জানাযায় সেনাবাহিনীর সদস্য পরিচয়ে ঐ কিশোরীর সাথে প্রেমের সর্ম্পক গড়ে তোলে হাসিবুল ইসলাম তারেক ।
আরো জানাযায়, গত ফেব্রুয়ারীতে কিশোরীকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নিয়ে তারেক বলে যে, তাদের বিয়ে হয়ে গেছে । এর পর তারেক এর বাবা-মা ঐ কিশোরীর বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দেয় । কিন্তু মেয়ের বয়স কম হওয়ায় প্রস্তাব প্রত্যাখ্যান করে মেয়ের পরিবার । ভুক্তভোগী কিশোরীর অবিভাবক বাসায় না থাকার সুযোগে তারেক প্রায়ই ঐ বাসায় কিশোরীকে ধর্ষণ করে আসছিল । তারেক এর সন্দেহজনক চলাফেরায় খোজ নিয়ে জানাযায় সে সেনাবাহিনীর কোন সদস্য নয় । সর্বশেষ ২৮ জুন ঐ কিশোরীকে ধর্ষণ করে হাসিবুল ইসলাম তারেক । ঘটনায় ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন থানা পুলিশ ।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ জানান,তারেক এর বিরুদ্ধে একাধিক বিয়ের কথা শুনেছি এবং দুইটি বিয়ের প্রমানও মিলেছে । সেনাসদস্য পরিচয় দিয়েই এ ধরনের অপরাধ করে আসছিল দীর্ঘদিন যাবৎ । তাকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button