Uncategorizedরাজনীতিসংস্কৃতি

খানসামায় যুবলীগের বৃক্ষ বিতরণ 

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বৃক্ষ বিতরণ করেছে দিনাজপুরের খানসামা উপজেলা আওয়ামী যুবলীগ।
মঙ্গলবার (২ জুলাই) সকালে গ্রীন লিফ কিন্ডার গার্টেন বিদ্যালয়ের দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষুধিসহ বিভিন্ন প্রজাতির এসব বৃক্ষ বিতরণ করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক শাহজাহান আলী বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা শাহাবাজ হোসেন সজীবের সার্বিক ব্যবস্থাপনায় আরো বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ দেবনাথ সিদ্ধার্থ শংকর, উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য খলিলুর রহমান খলিল, উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সুশান্ত মহন্ত। এ সময় উপস্থিত ছিলেন, জিল্লুর, রুহুল, সোলজার, মাসুদ রানা, জাহিদ, সোহাগ, রুহুল আমিন, রিয়াদ, তূর্য, সাজু, নুর ইসলাম, মনিরুল, রাহাত, ভোলা, রনিসহ আরো অনেকে।
শাহাবাজ হোসেন সজীব বলেন, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের আহবানে সাড়া দিয়ে অতিতের ন্যায় যুবলীগ পরিবেশ রক্ষা ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় উপজেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় গ্রীন লিফ কিন্ডার গার্টেন বিদ্যালয়ের দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ, ঔষুধিসহ বিভিন্ন প্রজাতির বৃক্ষ বিতরণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button