ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ফ্রিতে খাবার বিতরণ করলো ইসলামী আন্দোলন উত্তরা পশ্চিম থানা


এইচ এম মাহমুদ হাসান।
সামাজিক দায়বদ্ধতা থেকে ভালো কিছু করার উদ্যোগ হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সারা দেশের ন্যায় উত্তরার বিভিন্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকসহ শিক্ষার্থী স্বেচ্ছাসেবীদের জন্যও ফ্রি খাবার ও বিশুদ্ধ পানি সরবরাহ করছে।
আজ ১১ আগস্ট’২৪ শনিবার দুপুর ১২টা থেকে
ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন উত্তরা পশ্চিম থানার উদ্যোগে উত্তরার আব্দুল্লাহপুর, স্লুইসগেট, আইইউবিএটি বিশ্ববিদ্যালয়, কামারপাড়াসহ বিভিন্ন ট্রাফিক পয়েন্টে শিক্ষার্থী স্বেচ্ছাসেবকদের দুপুরের খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করেন।
উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তরা পশ্চিম থানার সেক্রেটারি, মাওলানা জিয়াউর রহমান, বাংলাদেশ মুজাহিদ কমিটি উত্তরা পশ্চিম থানার নায়েবে ছদর, হাফেজ জাকির হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম,
ইসলামী আন্দোলনের ১ নং ওয়ার্ড সভাপতি, জালাল আহমেদ টিটু, জহির আহমেদ, সুলাইমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




Daily Aporadh Prokash