অপরাধআইন – আদালতজাতীয়রাজনীতিশিক্ষাঙ্গনসংস্কৃতি

বাধ্যতামূলক অবসরে গেলেন রংপুর রেঞ্জের ডিআইজি ও পুলিশ কমিশনার:

রংপুর জেলা প্রতিনিধি

রংপুর: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যার সময় দায়িত্বে থাকা রংপুর রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক মো: আবদুল বাতেন ও রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো: জাহাংগীর আলমের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হয় বলে প্রজ্ঞাপনে বলা হয়।
এ বিষয়ে উপপুলিশ মহাপরিদর্শক মো: আবদুল বাতেন ও মো: মনিরুজ্জামানের মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button