অপরাধআইন – আদালতসংস্কৃতি

রাজারহাটে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি :

রাজারহাটে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় উমর মজিদ ইউনিয়নের বটতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বটতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র সহকারী শিক্ষক শাহাআলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রাজারহাট মডেল কারিগরী কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এর প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বটতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, মোছাঃ মাহামুদা বেগম, কমিউনিটি ক্লিনিকের সিএইচসিএফ মোঃ সোহেল রানা সহ আরো অনেকে।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ, মিনহাজুল ইসলাম ও সাইদুল হক। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button