অপরাধআইন – আদালতরাজনীতি
দেলদুয়ারে ছাত্র-জনতার হামলায় ছাত্রলীগ সভাপতি আহত


জেলা টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা ছাত্রলীগ সভাপতি মাসুদ রানাকে পিটিয়ে আহত করেছে ছাত্র-জনতা। মঙ্গলবার রাত পৌনে ৮ টায় উপজেলা পরিষদ পুরাতন ভবনের সামনে ঘটেছে ঘটনাটি। জানা গেছে ওই সময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. ফজলুল হক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাসুদুজ্জামান খান, ছাত্রলীগ সভাপতি মাসুদ রানা উপজেলা আওয়ামীলীগের কতিপয় সদস্যদের নিয়ে ১৫ আগস্টের করনীয় সম্ভাব্য কর্মসূচি নিয়ে সলাপরামর্শ করছিলেন। এ সময় ২৫/৩০ জন ছাত্র জনতা আচমকা তাদের উপর হামলা চালায়। হামলায় ছাত্রলীগ সভাপতি কান ও মাথায় রক্তাক্ত যখম হয়।




Daily Aporadh Prokash