অপরাধআইন – আদালতশিক্ষাঙ্গন

দেলদুয়ারে প্রধান শিক্ষকের অপসারন দাবি শিক্ষার্থীদের ক্লাস বর্জন, কক্ষে তালা, বাসভবন ভাংচুর

 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের দেলদুয়ারে বাথুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওয়ামীলীগ নেত্রী হোসনেয়ারা আক্তারের অপসারন দাবি করে দ্বিতীয় দফা বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এর আগে তারা ক্লাস বর্জনের ঘোষনা দিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়া দেয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদে যায়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রধান শিক্ষকের অপসারনের দাবি জানায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাকিলা পারভিন শিক্ষার্থীদের শান্ত থেকে আইনগত প্রক্রিয়া অবলম্বনের পরামর্শ দেন। নির্বাহী কর্মকর্তার পরামর্শ শিক্ষার্থীদের মনপূত না হওয়ায় তারা প্রধান শিক্ষকের বাসভবনে হামলা চালিয়ে ভাংচুড় করে। পরে প্রধান শিক্ষককে আটক করে বিদ্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে দায়িত্বরত সেনাবাহিনী প্রধান শিক্ষককে তাদের হেফাযতে নেন। দুপুর ২টা পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত খবরে জানা গেছে প্রধান শিক্ষক সেনা হেফাযতে রয়েছেন।
উল্লেখ্য ২০১২ সালে বিগত আওয়ামী সরকারের আমলে

দলীয় প্রভাব খাটিয়ে উপজেলা আওয়ামীলীগের শীর্ষনে তাদের ম্যানেজ করে অনৈতিক উপায়ে বাথুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ বাগিয়ে নেন আওয়ামীলীগ নেত্রী হোসনেয়ারা। যোগদানের পর থেকেই শুরু হয় তার দলীয় ক্ষমতার দাপট। আ’লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু’র আস্থাভাজন হওয়ায় তার অনিয়ম দুর্নীতির মাত্রা বেড়ে যায় লাগামহীন ভাবে। স্বেচ্ছাচারীতা, বিদ্যালয়ের তহবিল তছরুপ, শিক্ষার্থিদের নিকট থেকে নিয়ম বহির্ভূত ভাবে টাকা আদায়, বিদ্যালয়ে অনুপস্থিত থেকে রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ ইত্যাদি অনিয়ম ছিল তার নিত্যদিনের।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বলেন, বাথুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ারা একজন বেয়াদব টাইপের লোক। তিনি শিক্ষা অফিসের কোনো নির্দেশনাই মানেন না। ফোন দিলেও ফোন ধরেন না। বার বার বলা হলেও তিনি ম্যানেজিং কমিটি গঠন করেন নাই। তাগাদা দিয়ে মামলা রয়েছে বলে যুক্তি দেখান। মামলার নথীপত্র চাইলেও দেন না। তার বিরোদ্ধে কয়েকদিন ধরেই ছাত্র-ছাত্রীরা অপসারনের দাবি তুলে বিক্ষোভ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে প্রধান শিক্ষক হোসনেয়ারার বিরুদ্ধে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে বলে জানান শিক্ষা কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button