Uncategorizedঅন্যান্যরাজনীতিসংস্কৃতি

রাজারহাটে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয়দের সাথে সংলাপ অনুষ্ঠিত

 কুড়িগ্রাম প্রতিনিধি :
রাজারহাটে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
২৫ জুন (মঙ্গলবার) দুপুর ১২ ঘটিকায় রাজারহাট ইউনিয়নের সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সুন্দরগ্রাম পুটিকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিন্দুরমতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সতিশ চন্দ্র সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সহকারী শিক্ষক কমল চন্দ্র রায়, গোবিন্দ চন্দ্র রায়, অভিভাবকের পক্ষে বক্তব্য রাখেন- সাবানা বেগম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর আপেল মাহমুদ ও মিনহাজুল ইসলাম। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button