জাতীয়রাজনীতিসংস্কৃতি

রাজধানীর তুরাগ থানার ওসির সাথে ইসলামী আন্দোলন নগর ও থানা নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

উত্তরা প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর আওতাধীন তুরাগ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি’) মুহাম্মাদ আমিনুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নগর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

জনগনের স্বাভাবিক জীবনযাত্রা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে থানার কার্যক্রম

পুনরায় চালুর জন্য নেতৃবৃন্দ সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি পুলিশ জনগণের বন্ধু এ বিষয়টি পুনরায় কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে জনগণের বিরুদ্ধে যেন তারা কোন বেআইনি পদক্ষেপ না নেন সে বিষয়ে তাদেরকে সতর্ক করেন ও দায়িত্বশীল আচরণ কামনা করেন।

প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন, শ্রমিক আন্দোলন ঢাকা মহানগর উত্তর সভাপতি, হায়দার আলী, তুরাগ উত্তর থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মির্জা গোলাম আজম, তুরাগ দক্ষিণ সভাপতি, আবু ইউসুফ,দ্বীনী সংগঠনের সেক্রেটারি আবু জাফর, জয়েন্ট সেক্রেটারি, আব্দুল আজিজ, যুব আন্দোলন সভাপতি, ফারুক হোসাইন, সহ থানা ওয়ার্ড ও  সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button