জাতীয়সংস্কৃতি

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে কম্বল বিতরণ কর্মসূচি ২০২৪-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি ২০২৪-২০২৫ অনুষ্ঠান ৮ ই জানুয়ারি রোজঃ বুধবার বিকাল ৪ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর নূর মোহাম্মদ বিশিষ্ট সমাজ সেবক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাইরুল আলম বিশিষ্ট সমাজ সেবক এবং ম্যানেজার মোঃ মাকসুদুর রহমান খান, সভাপতিত্ব করেছেন, কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের,গোলাপনগর শাখার আইএফআইসি ব্যাংকের
সহকারী ম্যানেজার রাগিব হাসান।

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপনগর আইএফআইসি ব্যাংক শাখার ম্যানেজার মোঃ মাকসুদুর রহমান খান আমাদের জানান, আইএফআইসি ব্যাংকের পক্ষ থেকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি সারা দেশে আইএফআইসি প্রতিষ্ঠানটি প্রায় শাখা-উপশাখা থেকে কম্বল বিতরণ করা হয়েছে। আমরা আমাদের আইএফআইসি ব্যাংক গোলাপনগর শাখার পক্ষ থেকে দুঃস্থ ও শীতার্ত মানুষদের হাতে কম্বল তুলে দেওয়ায় আমরা খুবই আনন্দিত।
এবং অ-সহায় দারিদ্র মেহনতী মানুষেরা জীবন সংগ্রামের জন্য কম্বল গুলো হাতে পেয়ে তারা খুবই আনন্দ প্রকাশ করেছেন।তারা বলেন আমাদের শীতনিদ্রার জন্য কম্বল গুলো খুবই প্রয়োজন ছিলো এই শীতে আমরা অনেক কষ্ট করেছি, আজ কম্বল গুলো পাওয়াতে আমরা খুবই উপকৃত হয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button