রাজনীতিসংস্কৃতি

খানসামায় মাহমুদ আলীর পক্ষে মনোনয়ন ফরম নিলেন নেতাকর্মীরা

মো. আজিজার রহমান, খানসামা (দিনাজপুর)  দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে চতুর্থবারের মতো পুনরায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন, আবুল হাসান মাহমুদ আলী।

এরপর সোমবার (২৭ নভেম্বর) দুপুরে খানসামা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে নির্বাচনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের নিকট হতে মাহমুদ আলীর পক্ষে ফরমটি উত্তোলন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

এ সময় নেতারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাহমুদ আলীর ওপর আস্থা রেখে নৌকার প্রার্থীতা দিয়েছেন। আমরা শতভাগ আশাবাদী বিজয় অর্জন করতে পারবো।

ছবির ক্যাপশন: মাহমুদ আলীর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করলেন নেতাকর্মীরা

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button