Uncategorizedজাতীয়রাজনীতি

আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া মাহফিল

সাঈম সরকারঃ
আশুলিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের স্বরণে দোয়া ওমিলাদ মাহফিল এর আয়োজন করা হয়।
গত ২রা সেপ্টেম্বর (সোমবার)বিকাল ৩.৩০টায় ধামসোনা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মধুপুর, উত্তর পাড়ায় আয়োজনটি করেন বিএনিপি নেতা জহিরুল ইসলাম জহির ।ঢাকা জেলা ছাত্র্রদলের সাবেক আহবায়ক আব্দুল আলিম এর উপস্থাপনায় দোয়া মাহফিলে বক্তাগণ বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী আওয়ামী সরকার-কে পতন করতে গিয়ে নির্বিচারে গুলিতে শত শত ছাত্র ও সাধারণ জনগণকে প্রান দিতে হয়েছে। বক্তাগণ এ সময় সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন । ধামসোন ইউনিয়ণ এর সাবেক সাংগঠনিক এবং সাভার উপজেলা যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও আশুলিয়া থানার সাবেক সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির বক্তব্যকালে ৫নং ওয়ার্ড এর সকল রাস্তা-ঘাট নিজ অর্থায়নের উন্নয়ণ করার ঘোষনা দেন। উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন,বৈষম্যবিরোধী আন্দোলনে আহত বিজয় মোহাম্মদ কায়েস,শাহজামাল ও মোঃ মঙ্গল প্রামানিক।এ সময় উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ণ এর বিএনপি নেতৃ বৃন্দসহ প্রায় ৭/৮ শত জনগণ। দোয়া ও মিলাদ মাহফিল শেষে তাবারক খাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button