অপরাধআইন – আদালত

দেলদুয়ারে দলিল লেখকের লাশ মিললো টয়লেটের  কূপে 

টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের দেলদুয়ারে নিখোঁজের ৩দিন পর মঙ্গলবার সকালে পরিত্যাক্ত টয়লেটের কূপে পাওয়া গেছে দলিল লেখক শামছুল হকের (৭৫)  লাশ। উপজেলার পাথরাইল ইউনিয়নের মঙ্গলহোড় গ্রামের মৃত মোনছের আলী মিয়ার ছেলে দলিল লেখক শামছুল হক মিয়া শনিবার থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর না পেয়ে সোমবার তার মেয়ে সিমা খাতুন দেলদুয়ার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। নিখোঁজের পর থেকে এলাকাবাসীর সন্দেহের তীর ছিলো বখাটে ছেলে সাত্তারের (৪৫) দিকে। অবশেষে সেটাই সত্যি হলো। ঘটনা ঘটিয়ে সাত্তার পালিযে বেড়াচ্ছিল। মঙ্গলবার বাড়ী এলে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে ছেলে সাত্তারের দেয়া তথ্যমতে শোবার ঘরের পাশের্^ পরিত্যক্ত টয়লেটের কূপের ভিতর থেকে উল্টো অবস্থায় শামছুল হকের লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসীর দেয়া তথ্যে জানা গেছে, শুক্রবার রাতের যে কোন সময় বখাটে ছেলে ছাত্তার বাবা শামছুল হককে হত্যা করে লাশ টয়লেটের কূপের ময়লায় উল্টো করে ডুবিয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দেয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদেও উপস্থিত জনতার সামনে এমনটিই বলেছে ছেলে সাত্তার।
দেলদুয়ার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেব খান বলেন, খবর পেয়ে দ্রæত ঘটনাস্থলে পৌছে আটকৃত ছেলে সাত্তারকে ব্যপক জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেয়া তথ্যমতে পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ছেলে সাত্তারকেও আটক করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধিন রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button