অপরাধআইন – আদালতশিক্ষাঙ্গনসংস্কৃতি

দশম গ্রেডের দাবিতে খানসামায় শিক্ষকদের মানববন্ধন

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে দিনাজপুরের খানসামায় মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা। বুধবার (২ অক্টোবর) বিকেলে প্রথমে জেলা পরিষদ ডাকবাংলো পরে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচি পালিত হয়।

উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন বরাবর স্মারকলিপি দেন শিক্ষকেরা।

অনুষ্ঠিত মানববন্ধনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির সভাপতি বদরুন্নেছা প্রামাণিক বন্যা, সাধারণ সম্পাদক মো. নূরজামান
আহমেদসহ শিক্ষক নেতারা বক্তব্য রাখেন।

ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা মানববন্ধনে অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button