অপরাধআইন – আদালত

মানিকগঞ্জের সিংগাইরে শাশুড়িকে শ্বাসরোধ করে হত্যা মৃতদেহ ঘরের সিন্দুকে লুকিয়ে রাখার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে।

রবিবার (৬ অক্টোবর) রাত সাড়ে ৭ টার দিকে সিংগাইর পৌর এলাকার নয়াডাঙ্গী নিহতের নিজ বাড়ির শয়ন কক্ষের সিন্দুকের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ।

নিহত হায়াতুন নেছা (৬৫) ওই মহল্লার মাহামুদ কাজীর স্ত্রী এবং এক সন্তানের জননী।

এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ রুনা বেগম (২৫) ও তার মাকে (ছেলের শাশুড়ি) স্থানীয়রা আটক করে পুলিশে সোর্পদ করেছেন।

জানা যায়, পৌর এলাকার নয়াডাঙ্গী গ্রামের প্রবাসী আব্দুল খালেকের মা ও বউ দু’জনে নিজ বাড়ির এক তলা বিল্ডিংয়ে বসবাস করত। মাঝে-মধ্যে ছেলের বউ রুনা বেগম শাশুড়িকে না বলে বাড়ির বাইরে ঘুরতে যেত। এ নিয়ে শনিবার সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে বউ শাশুড়িকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে মৃতদেহ তার শয়ন কক্ষের সিন্দুকের ভেতর লুকিয়ে রাখে।

এদিকে বউ রবিবার সকালে বাড়ি থেকে উপজেলা ধল্লা এলাকার নানীর বাড়ি চলে যান। বাড়ি ফাঁকা থাকায় কোন সারা শব্দ না পেয়ে আত্বীয়-স্বজন হায়াতুন নেছাকে খোঁজাখুঁজি করতে থাকে। সন্ধ্যার দিকে বউ তার মাকে নিয়ে বাড়িতে ফিরলে আত্বীয় স্বজনের জিজ্ঞাসার এক পর্যায় সিন্দুকের ভিতর লাশ লুকানো আছে বলে অভিযুক্ত রুনা বেগম স্বীকার করে। পরে থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

এ ব্যাপারে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মো.জাহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ছেলের বউ রুনা ও তার মাকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button