আশুলিয়ায় তাইজুলের পদত্যাগের দাবিতে সাপ্তাহ যাবৎ শ্রমিক বিক্ষোভ।


সাঈম সরকারঃ
আশুলিয়ায় গিল্ডান বাংলাদেশ গ্রুপের তাইজুল নামে এক কর্মকর্তার পদত্যাগের দাবিতে সাপ্তাহ যাবৎ বিক্ষোভ করে আসছে শ্রমিকরা।
রবিবার সকাল থেকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় নবীনগর- চন্দ্রা মহাসড়কের পাশে প্রতিষ্ঠানটির সামনে জমায়েত হয়ে তারা এই বিক্ষোভ করেন। এর আগে গত বৃহস্পতিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
শ্রমিকরা জানায়, মালিকপক্ষ হতে বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকাসহ অন্যান্য সুবিধাগুলো তাইজুলেএর কারণে বঞ্চিত হচ্ছেন শ্রমিকেরা। আজ বেলা ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় গিয়ে দেখা যায়, ওই এলাকার নবীনগর থেকে চন্দ্রা মহাসড়কে বিক্ষোভ করছেন গিল্ডান বাংলাদেশ গ্রুপের শ্রমিকেরা। ঘটনাস্থলে আশুলিয়া থানা পুলিশ, সেনাবাহিনী, শিল্প পুলিশের সদস্যরা উপস্থিতি চোখে পড়ে। সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ সময় শ্রমিকেরা অভিযোগ করে বলেন, শ্রমিকদের প্রতি বেশ আন্তরিক আছেন মালিক। প্রতিষ্ঠানটির মালিক শ্রমিকদের বছরে একবার পিকনিকের আয়োজন, মানসম্মত খাবারসহ নানা ধরনের সুযোগ–সুবিধা দেন। কিন্তু, গিল্ডানের পরিচালক তাইজুল ইসলাম শ্রমিকদের এসব সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত করে রাখেন। তারা আরো জানায়, তাইজুল শ্রমিকদের জন্য বরাদ্দ সকল সুযোগ-সুবিধা নিজে আত্মসাৎ করেন। এর আগে গত সাপ্তাহে তার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করতে গেলে তার পোষা সন্ত্রাসীদের ডেকে ১০/১৫ জন শ্রমিক-কে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন। এখনও ঐ সব আহত শ্রমিকগণ ভালো ভাবে সুস্থ হয় নাই।
ওই কারখানার শ্রমিক বাদল ওমজিবর বলেন, ‘কোম্পানির মালিক অনেক প্রকার সুবিধা শ্রমিকদের দিলেও তাইজুল সে টাকা আত্মসাৎ করেন। আমাদের এখন একটাই দাবি, তাইজুলের পদত্যাগ।’
শ্রমিকদের অভিযোগের বিষয়ে জানতে তাজুল ইসলামের মুঠোফোনে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।




Daily Aporadh Prokash