অপরাধআইন – আদালত
mehedi hasan atvOctober 20, 2024
সাবেক ইউপি সদস্যর বাসায় হামলা; প্রতিবাদে মানববন্ধন


খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামার আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার সাবেক ইউপি সদস্য আজিজারের বাসায় নৃশংস হামলার প্রতিবাদে ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অংশ নেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা এসময় ভুক্তভোগী তাদের বক্তব্য”আতাব উদ্দিন ও তার ছেলে এবং তাদের গ্যাংদের বিরুদ্ধে ভুমিদস্যু, চাঁদাবাজ, নিরীহ মানুষদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং মাদক ও জুয়ার সম্রাট” বলে তুলে ধরেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ প্রদান করেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, জমি জমার শত্রুতার জের ধরে দীর্ঘদিন যাবৎ মনোমানিল্য চলে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ অক্টোবর সকালে পরিকল্পিতভাবে হাতে লাঠিসোটা ও ধারালো অস্ত্র দিয়ে আমাদের বাড়ীর ঘরে ও বাহির আঙ্গিনায় অনাধিকার প্রবেশ করে অহেতুক অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। জমসেদ আলী, আতাবদ্দিন ও তার ছেলেরাসহ একদল গ্যাংরা অতকির্তভাবে ঘরবাড়িতে হামলা চালায়। ঘরবাড়ী ভাংচুর করে। এলোপাথারীভাবে মারপিট করে ছেলাফুলা জখম রক্তাক্ত করে দেয় আমাদের সকলকে। এমতবস্থায় দিনাজপুর সদর হাসপাতালে গিয়ে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করি। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজ উদ্দিন ও থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।
ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামা উপজেলায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী মানববন্ধনে অংশ নেন।




Daily Aporadh Prokash