আইন – আদালতজাতীয়
mehedi hasan atvDecember 22, 2024
দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে জেলা প্রশাসকের অর্থ সহায়তা


স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে সড়ক দুর্ঘটনায় নিহত প্রশান্ত ঘোষের পরিবারকে টাঙ্গাইল জেলা প্রশাসক শরিফা হক অর্থ সহায়তা দিয়েছেন। সহায়তার নগদ ৫০ হাজার টাকা জেলা প্রশাসকের নির্দেশনায় দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ নিহতের বাড়ী গিয়ে তার মায়ের নিকট হস্তান্তর করেছেন। এ সময় পাথরাইল ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ সরকার উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে উপজেলার দেলদুয়ার-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের পাথরাইল এলাকায় একটি এম্বুলেন্সের ধাক্কায় প্রশান্ত ঘোষ নিহত হন। এ সময় তার পিতা ধনুঞ্জয় ঘোষ গুরুত্বর আহত হন। বৃহস্পতিবার বিভন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় এ ঘটনায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জেলা প্রশাসকের দৃষ্টিগোচর হলে তিনি ওই পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করেন। একই সাথে ভবিষ্যতে যে কোন প্রয়োজনে প্রশাসন ওই পরিবারের পাশে থাকবে মর্মে আশস্ত করা হয়েছে।




Daily Aporadh Prokash