জাতীয়রাজনীতি

দেলদুয়ারে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ছাত্রদলের আহবায়ক সোহানুর রহমান সোহেলের সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ খান। অনুষ্ঠানটির উদ্বোধন করেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস.এম. ফেরদৌস আহমেদ। সকাল ১১ টায় র‌্যালি অনুষ্ঠিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বিএনপি সহ সভাপতি মো. উজ্জল হোসেন, উপজেলা বিএনপি সহ-সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান, সহ-সভাপতি আব্দুল্লাহ্ মিয়া, সাংগঠনিক সম্পাদক রবিন মিরবর, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপি আহবায়ক ওয়াহেদুল্লাহ্ মিয়া, সদস্য সচিব ফরহাদ তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া, জেলা ছাত্রদল সদস্য শাহ্ আশিফ কামাল তৌসিফ প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button