
নিজস্ব প্রতিবাদক মেহেদী হাসানঃ
বিএন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের পক্ষ থেকে আজ শনিবার বেলা ১১:০০ ঘটিকায় সময় আশুলিয়া থানাধীন গাজির চট মুন্সিপাড়া, এলাকা গাজীর চট আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গনে সীতার্তাদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটি আবুল হোসাইন মুন্সির সঞ্চালনায়, অ্যাডভোকেট আবু হানিফ এর সভাপতিতে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু, ঢাকা ১৯ সাভার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি,দেওয়ান মোঃ মঈন উদ্দিন বিপ্লব,সাবেক সাধারণ সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, উপস্থিত ছিলেন। হাজী আবুল কাশেম মিয়া, সাংগঠনিক সম্পাদক আশুলিয়া থানা বিএনপি, আবুল হোসাইন মুন্সি,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক বৃহত্তম ঢাকা জেলা ছাত্রদল। অ্যাডভোকেট আবু হানিফ সদস্য সচিব ঢাকা জেলা কৃষক দল। এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা।




Daily Aporadh Prokash