জাতীয়রাজনীতি

ঝাওয়াইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি প্রার্থী হলেন সাইফুল ইসলাম।

বিশেষ প্রতিনিধি :
জনপ্রিয়তার ভালোবাসায় ভাসছে কৃষক দলের সভাপতি প্রার্থী মোঃ সাইফুল ইসলাম।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী মোঃ সাইফুল ইসলামকে শত-শত নেতাকর্মীদের নিয়ে কৃষকদলের সমাবেশস্থলে যোগ দিতে দেখা গেছে।
গত (২০’ জানুয়ারি) ২০২৫ইং সোমবার বেলা ৩’টার দিকে ঝাওয়াইল মহারানী হেমন্ত কুমারী উচ্চবিদ্যালয় মাঠে কৃষকদল কর্তৃক আয়োজিত এক সমাবেশের আয়োজন করা হয়।
সেখানে অন্যান্য প্রার্থীদের সাথে তুলনা করে দেখা যায়। ঝাওয়াইল ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড মৌজাডাকুরী গ্রামের সভাপতি প্রার্থী সাইফুল ইসলামের জনসমর্থন চোখে পড়ার মতো।
ইউনিয়ন নেতারা বলেন, দলের দুঃসময়ে এবং বর্তমানে সাইফুলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করছি।
কারণ, জেল জুলুমসহ ততকালীন সময়ে সমস্যার সম্মুখীন হয়েছেন এই সাইফুল। তাই ঝাওয়াইল ইউনিয়ন কৃষকদলের সভাপতি পদে যোগ্য ব্যক্তি হিসেবে আমরা মোহাম্মদ সাইফুল ইসলামকে অবশ্যই সভাপতি পদে দেখতে চাই।
সাইফুল ইসলাম সভাপতি হলে দলের সুসংগঠিত এবং নেতৃত্বে আরো সুন্দর রূপ নিবে বলেও তারা মনে করছেন।
উপজেলা কৃষকদলের সভাপতি, মোঃ হাতেম আলী মাষ্টার এর সভাপতিত্বে এবং জাকির হোসেন প্রিন্স ও এম এ মিলন ভুঁইয়ার যৌথ সঞ্চালনায়ঃ প্রধান অতিথির বক্তব্যে গোপালপুর থানা বিএনপি’র সভাপতি, খন্দকার মোঃ জাহাঙ্গীর আলম রুবেল তার থানা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনা মূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় পৌর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান তার বক্তব্যে বলেন, বিগত বছরগুলোতে যারা বা যেসকল নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দুঃসময়ে পাশে থেকেছে এবং জেল-জুলুম এর শিকার হয়েছেন তাদেরকে অবশ্যই মূল্যায়ন করা হবে।
আর সুবিধাবাদী যারা ছিলেন, তাদেরকেও আমরা মূল্যায়ন করবো তবে, ত্যাগী নেতাদের জায়গাটা প্রথম সারিতেই হবে এটাই স্বাভাবিক। তিনি আরও বলেন বিগত দিনগুলোতে যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় থেকেছে, মিথ্যে মামলা দিয়ে আমাদেরকে জেল-জুলুমের মাধ্যমে যারা নির্যাতন করেছে, পরিবার নিয়ে ঘরে থাকতে দেয়নি! এখনো সেই মিথ্যে মামলার বোঝা বইতে হচ্ছে আমি সহ আমাদের নেতাকর্মীদের।
তাদের পরিবারের লোকজনদের সাথে নিয়ে এখন যারা মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছেন।
তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই এ সকল হাইব্রিড নেতাদের কোন প্রয়োজন নেই বলেও জানান তিনি।
এসময়,আরও বক্তব্য রাখেন, গোপালপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক, কাজী লিয়াকত হোসেন, যুবদলের সভাপতি, মোঃ সাইফুল ইসলাম তালুকদার লেলিন,সেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন্স প্রমুখ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ঝাওয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি,মোঃ মিল্টন চৌধুরী,সাধারণ সম্পাদক কায় খসরু, থানা কৃষক দলের সহ সভাপতি উজ্জ্বল হোসেন, ৫নং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি শামীম আকন্দ-সহ ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কৃষক দলের সভাপতি প্রার্থী মোঃ সাইফুল ইসলাম জানান,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যে সকল নেতৃবৃন্দ রয়েছেন, তাদের কাছে আমার বিনীত ভাবে অনুরোধ থাকবে যে, বিগত দিনগুলোতে এবং বর্তমান সময় পর্যন্ত যারা দলের দুঃসময়ে থেকেছেন, জেল খেটেছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে যদি মূল্যায়ন না করা হয়।
তাহলে আমার মনে হয় দলের যে শৃঙ্খলা সেগুলো বিঘ্নঘটার সম্ভাবনা রয়েছে, তাই আমার সিনিয়র নেতৃবৃন্দ দ্বয়ের প্রতি অনুরোধ থাকবে যে,গত ৫’ই আগস্টের আগে আমি সহ আমার ইউনিয়নের যে সকল নেতাকর্মীগণ দলের স্বার্থে ত্যাগ স্বীকার করেছেন, জেল খেটেছেন,শারিরীক এবং মানষিকসহ স্বৈরশাসনের নানাবিদ নির্যাতনের শিকার হয়েছেন তাদেরকে যেন মূল্যায়ন করা হয়।
আমি আমার ব্যক্তিগতভাবে এবং পরোক্ষভাবে বিশ্বাস করি, দলের দুঃসময়ে যেভাবে দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নানা রকম নির্যাতন নিপীড়ন সহ্য করে এসেছি, তারই ফলশ্রুতিতে আমি মনে প্রানে বিশ্বাস করি যে, যদি আমি এই ঝাওয়াইল ইউনিয়নে কৃষক দলের সভাপতি প্রার্থী হিসেবে যোগ্য হয়ে থাকি, তাহলে অবশ্যই আমাকে দলের ঊর্ধ্বতন নেতৃবৃন্দদ্বয় ও নীতি নির্ধারকগণ যারা আছেন তারা সেই পদ থেকে কোনোভাবেই আমাকে অবমূল্যায়ন করবেন না এটা আমার দৃঢ় বিশ্বাস বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button