অন্যান্যঅপরাধআইন – আদালতসারাদেশ

স্বামীর ছুরির আঘাতে স্ত্রী খুন স্বামী আটক

পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী সুলতানা -২৮- কে ছুরির দিয়ে আঘাতে হত্যা করেছে পাষন্ড স্বামী। এঘটনায় স্বামী বাবু -৩২,কে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার,২ফেব্রুয়ারী-সন্ধ্যা ৬ টার দিকে সাভারের আনন্দপুর এলাকার খোশ মোহাম্মদের বাড়িতে এমন ঘটনা ঘটে।

নিহত সুলতানা টাঙ্গাইল জেলার নাগরপুর থানার গোকুলহাট, এলাকার মোস্তফার মেয়ে।

তিনি স্বামী বাবুর সাথে সাভারের আনারকলি এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী শহিদ মোল্লা বলেন, গত তিনদিন আগে সুলতানা তার খালু খোশ মোহাম্মদের বাড়িতে আসে। বাড়িতে এসে সুলতানা বলে তাকে বাবু মারধর করে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। একারনে খালুর বাড়িতে সে চলে আসে। আজ বিকেল ৫ টার দিকে খোশ মোহাম্মদের বাড়িতে এসে স্ত্রী সুলতানাকে নিয়ে যেতে চায় বাবু। সুলতানা যেতে রাজি না হলে কোমর থেকে ছুরি বের করে, আমার সামনেই সুলতানার পেটের ভিতরে ঢুকিয়ে দেয়। পরে সুলতানাকে আমার ছেলে লালচাঁন, দ্রুত  সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে বাবুকে স্থানীয়রা গণধোলাই দিয়ে জরুরি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশ সোপর্দ করেন।

এব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বলেন, নিহতের মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া বাবুকে আটক করে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি জব্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button