জাতীয়

দেলদুয়ারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত 

স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ পালিত হয়েছে। র‌্যালি, আলোচনা সভা ও অগ্নিকান্ড বিষয়ক মহড়ার মাধ্যমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি পালিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপজেলা স্টেশন অফিসার হাদিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, উপজেলা জামায়াতের আমির আল মোমেন, বিআরডিবি চেয়ারম্যান অপু তালুকদার শিপলু , দেলদুয়ার উপজেলা যুবদলের সদস্য সচিব  মোঃ বাবলু চৌধুরী প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button