জাতীয়রাজনীতি

টাঙ্গাইল-৫ সদরের ঘারিন্দা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার মাহফিল।

বিপ্লব হোসেন :
(টাঙ্গাইল-৫) সদর এর ৩নং ঘারিন্দা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জুলফিকার আহম্মেদ এর সঞ্চালনায়ঃ ইফতার ও দোয়া মাহফিলে, প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,
প্রিয় ভাইয়েরা আজকে আমাদের মনে রাখতে হবে বাংলাদেশকে নিয়ে কিন্তু নানামুখী ষড়যন্ত্রের শিকার হতে চলেছে। আমাদের এই বাংলাদেশকে অস্তিত্বহীন করার জন্য নানাভাবে চক্রান্ত করা হচ্ছে। আজকে এই রমজান মাসের মধ্যেই মহান আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে। হে আল্লাহ যেভাবে আপনি এই বাংলাদেশের স্বৈরাচার সরকারক মুক্ত করেছেন, ঠিক তেমনিভাবে সকল ষড়যন্ত্রকে ধ্বংস করে দিয়ে যেন আমরা এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারি, সেই তৌফিক যেন দেয় এটা আমাদের মহান আল্লাহ তায়ালার কাছে চাইতে হবে।
টুকু আরও বলেন,প্রিয় ভাই ও বোনেরা আমরা যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, ভোটের অধিকার ও গণতন্ত্রের অধিকার আদায়ের জন্য আন্দোলন করেছি। তাদের যেন বিভেদ না করি, আমরা যেন সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।
প্রিয় টাঙ্গাইলবাসী, যে কারণে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, সেটি হচ্ছে এই দেশে একটি সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।
১৯৭৪ সালের দূর্ভিক্ষে মানুষ প্রাণ দেয় নাই, লুণ্ঠন করে নাই, কিন্তু গণতন্ত্রের জন্য বিভিন্ন সময়ে মানুষ প্রাণ দিয়েছে। তাই আমি মনে করি গণতন্ত্র প্রতিষ্ঠা করা অপরিহার্য হয়ে পড়েছে। সুতরাং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য অতি দ্রুত একটি নির্বাচন দরকার। যাতে এদেশের মানুষ তাদের ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারেন এবং সরকার গঠন করতে পারেন সেই ব্যাবস্থা করা দরকার। একটি সুষ্ঠ, সুন্দর নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার। যে ক্ষমতায় আসবে তাঁকেই আমরা স্যালুট দিব, কিন্তু জনগনের ভোট জনগনকেই দিতে হবে।

জনগনের ভোটাধিকার ফেরত দেয়া এবং একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাচ্ছি।
রবিবার (২৩ মার্চ) ২০২৫ ইং সন্ধ্যায় (টাঙ্গাইল-৫) সদরের ঘারিন্দা ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহ্ফিলে তিনি এসব কথা বলেন।
তিনি আরও জানান, বর্তমান সরকারের কাছে আবেদন রইল,আপনারা সংস্কার করেন, আমরা আপনাদের সাথে আছি। কিন্তু দ্রুত সংস্কার শেষ করে একটি সুষ্ঠ নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগনের ভোটাধিকার জনগনের কাছে ফেরত দিবেন, এবং একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।
মানুষের মধ্যে অনেক ক্ষোভ আছে, দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, মানুষের ক্রয় ক্ষমতা তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। এই বিষয়গুলো সরকারকে খেয়াল রাখতে হবে।
জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে জিনিসগুলো নিয়ে আসতে হবে, আওয়ামী লীগের দোসররা বিভিন্ন জায়গায় সন্ত্রাস, চাঁদাবাজি করে যাচ্ছে। তাদেরকেউ প্রতিরোধ করতে হবে।
দেশটা যেন সুন্দর ভাবে চলে তার ব্যাবস্থা করতে হবে। সেই জন্য আমি মনে করি বিএনপির ভাইয়েরা, বিএনপির অঙ্গসংগঠনের ভাইয়েরা, আমাদের জনগনের আস্থা অর্জন করতে হবে। জনগনের ভালোবাসা অর্জন করতে হবে। জনগনের আস্থা এবং ভালোবাসার মধ্য দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন,
মাহমুদুল হক সানু সাবেক সদস্য সচিব টাঙ্গাইল জেলা বিএনপি,আজগর আলী,সভাপতি সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল, এডভোকেট মমতাজ করিম সাবেক সাধারণ সম্পাদক জেলা মহিলা দল টাঙ্গাইল,আজিম উদ্দিন বিপ্লব সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা বিএনপি টাঙ্গাইল, জাহিদুর রহমান জাহিদ, সাবেক যুগ্ম সম্পাদক টাঙ্গাইল জেলা ছাত্রদল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button