জাতীয়রাজনীতি

গোপালপুরে শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন আব্দুস সালাম পিন্টু।

বিপ্লব হোসেন :
টাঙ্গাইল জেলার গোপালপুর থানাধীন হেমনগর ইউনিয়ন এর নলিন গ্রামে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বৈষম্য বিরোধী জুলাই আন্দোলনে নিহত শহীদ ইমনের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ, নতুন কাপড় ও ইফতার সামগ্রী তুলে দেন শহীদ ইমনের মা” ও তার পরিবারের সদস্যদের হাতে।
সোমবার (২৪’শে মার্চ) ২০২৫ ইং দুপুর দুইটার দিকে গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়ন এর নলিন গ্রামে শহীদ ইমনের নিজ বাড়িতে জুলাই আন্দোলনে শহীদ হওয়া ইমনের পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী তুলে দেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদানের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বৈষম্য বিরোধী জুলাই ও আগস্টের আন্দোলনে যাঁরা আহত হয়েছেন, মহান আল্লাহ তায়ালা’র কাছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি এবং যাঁরা নিহত হয়েছে তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।


তার সংক্ষিপ্ত বক্তব্য শেষে তিনি ভূঞাপুরের শহীদ ফয়সাল ও নলিনের ইমন এর পরিবারের সদস্যদের খোঁজ খবর রাখবেন বলেও আশ্বস্ত করেন এবং যেকোনো সময় প্রয়োজন হলেই তার বাসায় যাওয়ার জন্য ঠিকানা সহ অনুমতি দিয়ে যান সাবেক এই উপমন্ত্রী।
আব্দুস সালাম পিন্টু’র এমন শ্রুতিমধুর ও নিরহংকার ব্যবহার দেখে, আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ ইমন ও ফয়সালের মা”সহ পরিবারের লোকজন। পরে পিন্টু তাদের মাথায় হাত ভুলিয়ে দিয়ে, ভেজা কণ্ঠে এবং অশ্রুসিক্ত নয়নে চোখ মুছে শহীদ পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে চলে যান মজলুম এই জননেতা ও সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এ সময় উপস্তিত ছিলেন, ভূঞাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরহাদুল ইসলাম শাপলা,গোবিন্দাসী ইউনিয়নের চেয়ারম্যান বাবলু মিয়া, হেমনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁন,অর্জুনা আঞ্চলিক শাখা বিএনপির সাধারণ সম্পাদক,হাতেম আলী খাঁন,মিলন খাঁন,গোপালপুর উপজেলা কৃষক দলের সহ সভাপতি উজ্জ্বল হোসেন,টাঙ্গাইল জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী ও শিশির তালুকদারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ঈদ উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, নগদ টাকা, শাড়ি, লুঙ্গিসহ দেশী-বিদেশী নানান ধরনের ফল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button