গুলশান দুই’য়ে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে টুকু’র লিফলেট বিতরণ।


বিপ্লব হোসেন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র উদ্যোগে (গুলশান-২) ফিলিস্তিনে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) ২০২৫ ইং তারিখ বিকেল চারটার দিকে ফিলিস্তিনি গ’ণ’হ’ত্যার প্রতিবাদে র্যালি কর্মসূচী দেওয়া হয়েছে।
বুধবার (৯ এপ্রিল) অনুঃ বিকেল চারটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকু’র নেতৃত্বে বাংলাদেশের রাজধানী ঢাকার (গুলশান-২) সহ আশপাশের মহল্লা গুলোতে ফিলিস্তিন গ’ণ’হ’ত্যার প্রতিবাদে এ লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকু’র নেতৃত্বে, মাহমুদুল হক ছানু,খালিদ হাসান উথান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অনেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এ সময় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেন,গণহত্যার বিপক্ষে মানুষের যে প্রতিবাদ, মানুষ তা অত্যন্ত ঘৃণা ভরে ইসরাইলকে প্রত্যাখ্যান করছে, নিন্দা জানাচ্ছে, সেই জন্যই আশা করি সকলে মিলে দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সবাই এই প্রতিবাদ র্যালিতে অংশগ্রহণ করবে।
এটাই আমাদের প্রত্যাশা বলে জানান টুকু।
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে গাজায় ইসরাইলের আক্রমণের বিরুদ্ধে সকলকে একতাবদ্ধ হয়ে এই নির্মম নির্যাতন ও গণহত্যা বন্ধের দাবিতে প্রতিবাদ করতে হবে বলেও জানান তিনি।




Daily Aporadh Prokash