

বিপ্লব হোসাইন :
প্রিয় দেশবাসীকে বাংলা নববর্ষ,পহেলা বৈশাখের শুভেচ্ছা জানালেন,বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-মন্ত্রী মোঃ এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
সোমবার (১৪’এপ্রিল) ২০২৫ ইং সকালে এ শুভেচ্ছা জানান তিনি।
শুভেচ্ছা বার্তায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান মোঃ এডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন,
বছর ঘুরে আবার এলো নতুন বছর, রাত পোহালেই উদিত হবে নতুন সূর্য,
শুরু হবে বাংলা নতুন বছর।
এ নতুন বছরে পঞ্জিকার পাতায় নতুন গল্প লেখার সময় এসেছে আমাদের।
স্বপ্ন হোক রঙিন, দিন হোক আশাব্যঞ্জক।
সুস্থ, সুন্দর, আনন্দময় হোক আগত প্রতিটি মুহূর্ত।
আমাদের জীবনে ঘটে যাওয়া
যা কিছু পুরনো, তা হোক ইতিহাস
নতুন বছরে হোক নতুন আশ্বাস।
সুখ, শান্তি ও সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায়।
প্রিয় দেশবাসী ও নেতৃবৃন্দ,
চলে যাচ্ছে পুরনো বছর! আমরা পুরনো বছরে কী পেলাম আর কী পেলাম না তার হিসাব মিলাতে পারলাম না! তবে নতুন বছর সবার জীবনের সাথে সাথে আমার জীবনও সুন্দর করে তুলুক। সেই কামনা করে আমার প্রিয় টাঙ্গাইলবাসী তথা দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীসহ দলীয় নেতাকর্মীদের প্রতি রইলো- ১৪৩২ বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন।
প্রিয় দেশবাসী আপনারা জানেন,
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ নববর্ষ উদযাপন।
যুগ যুগ ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে বারবার ঘুরে আসে পহেলা বৈশাখ।
আমাদের হৃদয়ে সঞ্চারিত হয় স্বজাতির অতীত গৌরব ও ঐশ্বর্য।
বাঙালীর সংস্কৃতি ও ঐতিহ্য সুদুর অতীতকাল ধরে বিশালত্ব এক শক্ত ভিত্তি লাভ করে এই নববর্ষকে ঘিরে।
সাবেক এই মন্ত্রী আরও জানান, এখন আমাদের প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গির যে সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবণতা রয়েছে তার ভিত্তিতে বহুমত ও পথের গণতান্ত্রিক ব্যবস্থার চিরস্থায়ী কাঠামো গড়ে তুলতে হবে।
আমাদের মনে রাখতে হবে যে, নানা ঘটনা ও দুর্ঘটনার সাক্ষী ১৪৩১ সাল অতিক্রম করে ১৪৩২ সালের প্রভাতে অজানা কাল-প্রাঙ্গণের সীমানায় আমরা উপস্থিত হয়েছি। বিশ্বের বিভিন্ন স্থান ভেসে যাচ্ছে রক্তে-বিষ্ফোরণে। বিশ্বে শান্তি আনতে সমাধানহীন এক অনিশ্চয়তার মধ্যে থাকলে হবে না। স্বার্থ কখনো স্থায়ী সমাধান নয়। আমরা নিঃস্বার্থ সমাধান চাইলে রক্ত ঝরবে না,শান্তির জন্য অপেক্ষায় থাকতে হবে না,আমাদের গত বছরের ক্লান্তি, হতাশা ও গ্লানিকে পিছনে ফেলে নতুন উদ্যমে অগ্রসর হতে হবে।
এসময় তিনি তার জীবনে ঘটে যাওয়া দীর্ঘ ১৭ টি বছরের লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন।
বিএনপি’র প্রচার সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকু বলেন,গত বছরের নানা ঘটনা ও দুর্ঘটনার ঘাত-প্রতিঘাত পেরিয়ে আমাদের শান্তি, স্বস্তি, সুস্থতা ও সহাবস্থান ফিরিয়ে আনতে হবে এই নতুন বছরে। তার সাথে সাথে আমাদের এটাও মনে রাখতে হবে যে,বাংলা বছরের হিসাব বা সন ও তারিখ আমাদের প্রাত্যহিক জীবন, দৈনন্দিন অর্থনৈতিক কর্মকাণ্ডের অপরিহার্য অনুষঙ্গ, তাই এটি জাতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ।
সুপ্রাচীনকাল থেকে গড়ে ওঠা ভাষা ও হালচালের নিবিড় বন্ধন ভেঙ্গে ফেলার জন্য বিদেশী আধিপত্যবাদী প্রভুরা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের জন্য মহাপরিকল্পনা নিয়ে এগিয়ে চলছে। আমাদের এ সম্পর্কেও সচেতন ও সজাগ থাকতে হবে।
নববর্ষের প্রথম দিনে সকলের কল্যাণ ও শান্তি কামনা করে তিনি বলেন, চৈত্রের উত্তপ্ত তাপে সমাজ থেকে মুছে যাক অসত্য, অন্যায়, অনাচার ও অশান্তি। ১লা বৈশাখে চারিদিকে প্রবাহিত হোক শান্তির সুবাতাস, সুশীলা নদী, সমস্ত জগৎ হোক সুগন্ধিময়।
মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে পহেলা বৈশাখ ভরে উঠুক একে-অপরের শুভেচ্ছায়। রাষ্ট্রক্ষমতা থেকে ফ্যাসিষ্টদের পতনের পর এবারের পহেলা বৈশাখ স্বস্তির বাতাবরণে উদযাপিত হবে।
তাই আমি আশা করি, মানুষে মানুষে বিচ্ছিন্নতা ও বিভাজন দূর করে, পহেলা বৈশাখের উৎসবে পিছনের সকল দুঃখ,কষ্ট ভুলে গিয়ে এবং আবেগ ও মান-অভিমানের ইতি টেনে,পহেলা বৈশাখ আমাদের সবার জীবনে বয়ে নিয়ে আসুক এক অনাবিল সুখ,শান্তি ও সমৃদ্ধি, শুভ নববর্ষ।




Daily Aporadh Prokash