

বিপ্লব হোসেনঃ
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার গাঙ্গা পাড়া জান্নাতুল বাকি কবরস্থান এবং মাদ্রাসা মাঠ ও গোপালপুর পৌর সভার ডুবাইল স্কুল মাঠে বৃক্ষ রোপণ করলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু।
শুক্রবার (৩০ মে) ২০২৫ ইং বিকেলে গোপালপুর পৌর বিএনপির উদ্যোগে ডুবাইল এর গাংগা পাড়া জান্নাতুল বাকী কবরস্থান ও মাদ্রাসা মাঠ এবং ডুবাইল স্কুল মাঠ প্রাঙ্গনে, সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর (৪৪-তম) মৃত্যু বার্ষিকীতে অংশ গ্রহণ করে, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে এ বৃক্ষ রোপণ করেন ।
এর আগে ভূঞাপুর উপজেলার শহীদ জিয়া মহিলা কলেজ মাঠ ও মুক্তি যোদ্ধা কমপ্লেক্সে দোয়া ও মিলাদ মাহফিল শেষে তোবারক বিতরণ করেন তিনি।
বৃক্ষ রোপণ শেষে আব্দুস সালাম পিন্টু বলেন, বৃক্ষ প্রাকৃতিক সৌন্দর্য্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান কারণ, এরা ভূমিক্ষয় রোধ করে এবং এদের পত্রপল্লবের নিচে আবহাওয়া-সুরক্ষিত বাস্তুসংস্থান তৈরি করে। বৃক্ষ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড দূরীকরণ করে এবং বাতাসে অক্সিজেন যোগান দেওয়া সহ ভূমি তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন,গাছপালা মহান আল্লাহ তা’য়ালার দেওয়া আমাদের জন্য এক অমূল্য সম্পদ।
আমরা যেন বিনা কারণে এই সম্পদ গুলো কেটে নষ্ট না করি, সেদিকেও আমাদের লক্ষ রাখতে হবে।
প্রকৃতিকে আমরা বিরক্ত করে নানান কর্মকাণ্ডের মাধ্যমে গাছ কেটে ফেলে আবার বলি, এর চেয়ে দ্বিগুণ গাছ লাগাবো। আসলেও কিন্তু তা হয় না!
এজন্য আমাদের এত বড় বড় বিপত্তি হয়। আপনি কিছু প্রাকৃতিক ফেরত আনতে পারেন। কিন্তু সবটা তো আর ফেরত আনতে পারবেন না।
বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি হওয়ারই দরকার ছিল না। আমরা এতোটাই প্রাকৃতিক সম্পদে ভরপুর ছিলাম।
আমরা এমন অত্যাচার প্রকৃতিকে করলাম, এখন আমাদের তা সংশোধনের কাজ করতে হচ্ছে। আজকের এই কাজটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাড়িয়েছে।
প্রকৃতিকে সবুজ রুপে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করতে হবে আমাদের নিজেদের স্বার্থেই।
এই গাছগুলো খুবই গুরুত্বপূর্ণ। শুধু সবুজ করার জন্য নয়, আমরা ভালো অক্সিজেন পাবো, দূষণ কমবে, পাখিরা আশ্রয় নিবে। যারা এই গাছগুলো লাগাবে, তাদের গাছের সঙ্গে একটি আত্মিক সম্পর্ক হয়ে যাবে। আমরা শুধু গাছগুলো লাগিয়েই বসে থাকবো না, সেগুলোর যত্ন ও পরিচর্যা করবো নিয়মিত।
আমাদের ধ্বংসাত্মক উন্নয়ন প্রক্রিয়া সেখান থেকে নতুন প্রজন্মকে প্রকৃতিবান্ধব উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
উল্লেখ্য,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সৌদিতে যে বৃক্ষ রোপণ করেছিলেন, সে বিষয়েও নতুন প্রজন্মদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, টাঙ্গাইল-২ (আসনের) সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় কমিটির অন্যতম ভাইস চেয়ারম্যান এড. মোঃ আব্দুস সালাম পিন্টু।
এ সময়,সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর (৪৪’তম) মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা শেষে বৃক্ষ রোপণে অংশ গ্রহণ করেন, গোপালপুর পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash