অপরাধআইন – আদালতজাতীয়

গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আশুলিয়ায় মানববন্ধন।

‎বিপ্লব হোসেন :

‎ গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎ রোববার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পাশে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জয় এর সভাপতিত্বে,ও সাংগঠনিক সম্পাদক সোহেল রানার সঞ্চালনায়,
‎মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় ‘ দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে জবাই করে হত্যা করা হয়।
‎ সাংবাদিকরা কেন এমন নির্মম হত্যাকাণ্ডের শিকার হবেন?
‎এমন প্রশ্ন রেখে আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টর মোঃ মোজাফ্ফর হোসেন জয় বলেন, অন্তর্বর্তী সরকারের সময়েও সাংবাদিকেরা নিরাপদ নন। সাংবাদিকদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
‎তিনি আরও বলেন, সারা দেশে সাংবাদিকদের ওপর চলমান হামলা, হয়রানি ও মিথ্যা মামলার বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান জানান দিতে হবে। সাংবাদিক হত্যা কোনোভাবেই সহ্য করা হবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের নৃশংস ঘটনা ঘটানোর সাহস না পায়।

‎সাংবাদিকদের সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠিত হয়েছে। কিন্তু এই কমিশন সাংবাদিকদের নিরাপত্তায় বা তাঁদের সুরক্ষায় দৃশ্যমান কিছু করেছে কি?
‎ গণমাধ্যমকর্মীরা কেন নির্যাতনের শিকার হবে?
‎অবিলম্বে সাংবাদিক সাগর-রুনি এবং তুহিন হত্যা-সহ সব হত্যাকাণ্ডের বিচারকার্য দ্রুত শেষ করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

‎এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের সহসভাপতি মেহেদী হাসান মিঠু, অপু ওহাব, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লাইজু আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা,মাই টিভি টেলিভিশনের আশুলিয়া প্রতিনিধি আনোয়ার হোসেন, চ্যানেল এস এর আশুলিয়া প্রতিনিধি মৃদুল ধর,৭১ টিভির আশুলিয়া প্রতিনিধি অনিক, অপরাধ বিচিত্রার স্টাফ রিপোর্টার মাহবুবুল আলম মানিক,দৈনিক আলোকিত সকাল পত্রিকার বিশেষ প্রতিনিধি বিপ্লব হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন খোকা, কোষাধ্যক্ষ তুহিন আহমেদ, দপ্তর সম্পাদক শফি মাহমুদ, প্রচার সম্পাদক আল মামুন, আরটিভির ওমর ফারুক, দৈনিক ভোরের দর্পণের মশিউর রহমান, দৈনিক ডেসটিনির মামুন মোল্লা, বিডি২৪লাইভ ডটকমের মো. শাকিল শেখ সহ সাভার, আশুলিয়া ও ধামরাই অঞ্চলের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত শতাধিকের বেশি গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button