অপরাধআইন – আদালত

চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই।

রংপুর জেলা প্রতিনিধি
রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রংপুর মহানগরীর নয়াহাট এলাকায় ধানক্ষেত থেকে জাহিদুল ইসলাম (৫৫) নামে এক অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর হাজিরহাট থানার নয়ারহাট বাজারের কাছে রংপুর-বদরগঞ্জ সড়কের পাশে একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তাকে হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে দুর্বৃত্তরা।নিহত জাহিদুল ইসলাম গঙ্গাচড়া উপজেলার বুড়িডাঙ্গী এলাকার মৃত খরকু মিয়ার ছেলে।

তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।

রংপুর মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি) মো. শাহনুর আলম পাটোয়ারী বলেন, আমাদের ধারণা অটোরিকশাটি ছিনতাইয়ের পর ভোবের দিকে তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।

তবে কীভাবে তাকে হত্যা করা হয়েছে তা ময়নাতদন্ত প্রতিবেদনের পর জানা যাবে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গেপা ঠানো হয়েছে।

তিনি জানান, এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে।

দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযানও চালানো হচ্ছে।

ময়নাতদন্ত শেষে মৃত্যুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button