অপরাধআইন – আদালত
বেড়ায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নির্যাতিত..


পাবনার বেড়ায় অবৈধ জালের অভিযানে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক মাহমুদুল হাসান ঝিনুক (সাবেক ছাএদল নেতা ও বাংলাদেশ প্রেস ক্লাব বেড়া শাখার সভাপতি এবং বেড়া প্রেসক্লাবের সভাপতি)
সোমবার ২২ সেপ্টেম্বর অবৈধ জালের বিরুদ্ধে পাবনা জেলা ম্যাজিস্ট্রেট ও বেড়া উপজেলা মৎস্য কর্মকর্তা বেড়া বাজারে জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন।
পরবর্তী বেড়া পৌর বাজারে মোবাইল কোর্ট পরিচালনায় প্রায় ৩ লক্ষ টাকার কারেন্ট জাল ধ্বংস করেন । এ সময় অভিযান শেষে ম্যাজিস্ট্রেট সেখান থেকে চলে যাওয়ার পরেই জাল ব্যবসায়ী সমিতির সন্ত্রাসী বাহিনীর সদস্য মিলে সাংবাদিক মাহমুদুল হাসান ঝিনুক উপর অতর্কিত হামলা করেন। এতে তিনি গুরুতর আহত হন।
বাংলাদেশ প্রেসক্লাব বেড়া শাখার পক্ষ থেকে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।




Daily Aporadh Prokash