অপরাধআইন – আদালত

কসবায় পুলিশের অভিযানে ১২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক

সিনিয়র স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের তৎপরতায় বড় ধরনের মাদকবাহী চালান জব্দ হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে একটি মাইক্রোবাস থেকে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে এক মাদক কারবারীকে। ঘটনাটি ঘটে ২৬ নভেম্বর ২০২৫ খ্রি. রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে। কসবা থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন তথ্যের ভিত্তিতে থানা-সংলগ্ন এলাকায় কুটি ইউনিয়নের কালামুড়িয়া এলাকায় অবস্থান নেয়। সন্দেহজনক একটি মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালালে গাড়ির ভেতর বিশেষভাবে প্যাকেটজাত অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই একজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামি হলেন-মোঃ ফরিদ মিয়া (২৪), পিতা: মৃত শহিদুল্লাহ মাতা: ফরিদা বেগম, সাং: একাতরী (মিজি বাড়ী), থানা: শাহরাস্তি, জেলা: চাঁদপুর। পুলিশ জানায়, উদ্ধারকৃত বিপুল পরিমাণ গাঁজা কসবা সীমান্তবর্তী এলাকা হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহের পরিকল্পনা ছিল। তবে পুলিশের দ্রুত ও সমন্বিত অভিযানে মাদক পাচারকারীদের এ পরিকল্পনা ভেস্তে যায়। এ ঘটনায় কসবা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মাদক কারবারীর সাথে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। কসবা থানা সূত্র জানায়, মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। পুলিশের মতে, এই সাফল্য মাদকবিরোধী চলমান অভিযানে একটি বড় সাফল্য হিসেবে বিবেচিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button