অপরাধআইন – আদালত

বগুড়া গাবতলীতে মাদক ব্যাবসায়ী জনতার হাতে আটক, পরে ভ্রাম্যমাণ আদালতে ১ বছরের কারাদণ্ড

মো:রাহেল মাহমুদ :

বগুড়ার গাবতলী উপজেলার হাতিবান্দা এলাকায় এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় তার কাছ থেকে ৬টি ইয়াবা ট্যাবলেট এবং তার নিজ বাড়ি থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (২২) জুন আনুমানিক সকাল ৫ টার দিকে গাবতলী উপজেলার হাতিবান্দা শান্তিরমোড় এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি জয়, পিতা মোঃ পিপুল প্রামাণিক। তিনি হাতিবান্দা শান্তিরমোড় এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জয়ের বিরুদ্ধে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ ছিল। সোমবার ভোরে এলাকাবাসী তাকে আটক করে। পরে তার কাছে তল্লাশি চালিয়ে ৬টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে তার নিজ বাড়িতে অনুসন্ধান চালিয়ে বিছানার নিচ থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাকে হাতিবান্দা বাজারে নিয়ে আসা হয়।

খবর পেয়ে গাবতলী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শামীম হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি তদন্ত করেন। এ সময় উপস্থিত স্থানীয়রা জয়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপন করেন। তদন্ত শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক জয়কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button