অপরাধআইন – আদালতপুলিশ

উল্লাপাড়ায় মাদকের ‘গডফাদার’ ওয়াজকুরোনীসহ গ্রেফতার ৩, নতুন ওসির অভিযানে স্বস্তি

উল্লাপাড়া-সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুর্গানগর ইউনিয়নের বালসাবাড়ী এলাকার চিহ্নিত মাদক ডিলার ও তথাকথিত ‘মাদকের গডফাদার’ ওয়াজকুরোনীসহ তিনজনকে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।
উল্লাপাড়া মডেল থানায় সদ্য দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের প্রত্যক্ষ নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত ওয়াজকুরোনী দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন। বিগত দিনে একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও আইনি ফাঁকফোকর গলে বারবার জামিনে বের হয়ে পুনরায় মাদক কারবারে জড়িয়ে পড়েন তিনি। তার কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়েছিল।
অবশেষে নতুন ওসি মেহেদী হাসানের জিরো টলারেন্স নীতি ও কঠোর পদক্ষেপে মাদক সম্রাট ওয়াজকুরোনী সহযোগীসহ গ্রেফতার হওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝে। স্থানীয়দের আশা, এবার হয়তো মাদক কারবারীদের হাত থেকে রেহাই পাবে পুরো এলাকা।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট। উল্লাপাড়াকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারীকে ছাড় দেওয়া হবে না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button