এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, মেহেদী হাসান:
সাভারের পাথালিয়ায় রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এবং তাদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি জানাতে স্থানীয়ভাবে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোহাম্মদ সেরাব হোসেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উদ্বুদ্ধ করবে এবং এলাকার সার্বিক শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা যেন আগামীতেও তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে।




Daily Aporadh Prokash