জাতীয়রাজনীতিশিক্ষাঙ্গনসংস্কৃতি

এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মেহেদী হাসান:
সাভারের পাথালিয়ায় রমিজ উদ্দিন স্মৃতি স্মরণে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও উৎসাহিত করতে এবং তাদের মেধা ও সাফল্যকে স্বীকৃতি জানাতে স্থানীয়ভাবে এই আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।
​এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মোহাম্মদ সেরাব হোসেন। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন পাথালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান।
​সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যতে আরও ভালো ফল অর্জনে উদ্বুদ্ধ করবে এবং এলাকার সার্বিক শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। আয়োজক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা আশা প্রকাশ করেন, শিক্ষার্থীরা যেন আগামীতেও তাদের এই সাফল্যের ধারা অব্যাহত রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button