আশুলিয়ায় দুর্ধর্ষ চুরি: অভিযোগ করেও পুলিশের সহযোগিতা পাচ্ছেন না অসহায় গৃহকর্মী


নিজস্ব প্রতিবাদক,মেহেদী হাসানঃ
ঢাকার আশুলিয়া থানাধীন স্বনির্ভর ধামসোনা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী এলাকায় (সাংবাদিক বিপ্লব হোসেনের) বাড়ির গৃহকর্মী মোসাম্মৎ সুফিয়া বেগম নামে এক গৃহকর্মীর ঘরের তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ আগস্ট ২০২৬ তারিখে এ চুরির ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সুফিয়া বেগম।
ভুক্তভোগী গৃহকর্মী সুফিয়া বেগমের দাবি, আমি কাজের সন্ধানে বাহিরে গেলে সেই সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে আলমারির ভিতরে থাকা এক ভরি স্বর্ণ, ১২ ভরি রুপা, নগদ ৫০ হাজার টাকা এবং একটি মোবাইল ফোন নিয়ে যায় । এবং ঘরের ভিতরে থাকা সমস্ত আসবা`পত্র এলোমেলো সহ ভাঙচুর করে রেখে যায়। এতে তিনি আর্থিকভাবে চরম ক্ষতির মুখে পড়েছেন।
সুফিয়া বেগম বলেন, তিনি একজন দরিদ্র ও অসহায় গৃহকর্মী। দীর্ঘদিনের কষ্টার্জিত অর্থ দিয়ে তিনি এসব সম্পদ সংগ্রহ করেছিলেন। চুরির ঘটনায় তিনি আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ করার পরও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ তার।
তার অভিযোগ, দরিদ্র ও অসহায় হওয়ার কারণে তিনি যথাযথ সহযোগিতা পাচ্ছেন না। দ্রুত তদন্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
এদিকে, এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এলাকায় নিরাপত্তা জোরদারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।




Daily Aporadh Prokash