অন্যান্যসারাদেশ

কেন অকালে নষ্ট হচ্ছে আপনার শখের স্মার্টফোনটি জেনে নিন

✂️দিনরাত চার্জ দেয়া✂️

চার্জ শেষ হয়ে যাওয়ার ভয়ে অনেকেই রাত-দিন মোবাইল ফোন চার্জে লাগিয়ে রাখেন। এর ফলে মোবাইলের ব্যাটারির মারাত্মক ক্ষতি হয়। নষ্ট হয়ে যায় মাদারবোর্ডও। আর মাদারবোর্ড নষ্ট হওয়া মানে ফোনটাই বাদ হয়ে যাওয়া। একে তো প্রচুর দাম, তার ওপর মাদারবোর্ড বদলানোও সহজ নয়। তাই সারাক্ষণ মোবাইল চার্জে বসিয়ে রাখার বিষয়ে আজই সাবধান হোন।

✂️যেকোনো চার্জার ব্যবহার✂️
হাতের কাছে যেকোনো একটা চার্জার পেলেই তা দিয়ে ফোন চার্জ দেয়ার মতো ভুল কখনোই করবেন না। ভিন্ন ভিন্ন ফোনের জন্য ভিন্ন ভিন্ন চার্জার ব্যবহৃত হয়। যা ফোনের ব্যাটারি ও মাদারবোর্ডের সঙ্গে সামঞ্জ্যপূর্ণ থাকে। তাই পোর্ট এক হলেও যেকোনো চার্জার দিয়ে ফোন চার্জ করবেন না।

✂️শূন্য নয়, একশোও নয়✂️
বিশেষজ্ঞেরা বলেন, ফোনের চার্জ কখনোই শূণ্য করে ফেলা উচিত নয়। আবার পুরো অর্থাৎ ১০০ ভাগ চার্জও ফোনের পক্ষে ক্ষতিকর। ফোনের চার্জ সবসময় বিশ থেকে ৮০ শতাংশের মধ্যে রাখার পরামর্শ দেন অভিজ্ঞরা। ফলে ব্যাটারি ভালো থাকে। ফোনের আয়ুও বাড়ে কয়েকগুণ।

✂️ভেজাভাব বা ময়েশ্চার✂️
জীবাণু ধ্বংসের জন্য কখনো ফোনে স্যানিটাইজার ব্যবহার করবেন না। কারণ স্যানিটাইজারের ভেজাভাব ফোনের বিভিন্ন অংশে গিয়ে ফোনের মারাত্মক ক্ষতি করে। তাই যেকোনো রকমের ভেজাভাব থেকে আপনার শখের স্মার্টফোনটিকে দূরে রাখুন।

✂️গেমস থেকে সাবধান✂️
ভুল করেও মোবাইল ফোন চার্জে বসিয়ে গেম খেলবেন না। এতে ফোন স্লো হয়ে যায়। ব্যাটারি এবং ফোনের আয়ুও কমে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button