

স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনকৃত সায়েদাবাদ-নালিকাটা বর্ডার হাটের ক্রয় বিক্রয় কার্যক্রমের উদ্বোধনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
আজ(২৪.০৫.২৩)সায়েদাবাদ -নালিকাটা বর্ডার হাটটি সারা দেশের ১৪ তম এবং সুনামগঞ্জ জেলার ৩য় বর্ডার হাট। বুধবার ২৪ ই মে সকাল ১১টায় উদ্বোধনী অনুষ্টানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন।
সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন রতন। সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী’র সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা এডিএম একেএম আব্দুল্লাহ বিন রশিদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,
মাননীয় সংসদ সদস্য,
জনাব শামীমা আক্তার খানম,ভারতীয় সহকারী হাই কমিশনার নিরাজ কুমার জায়সওয়াল,সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুট,২৮ বিজিবি’র অধিনায়ক সুনামগঞ্জ লে:কর্ণেল মোঃ মাহবুবুর রহমান,পুলিশ সুপার এহসান শাহ,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নোমান বখত পলিন, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অমল কান্তি কর,তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।
সায়েদাবাদ- নালিকাটা বর্ডার হাটে এছাড়া ও উপজেলার ইউনিয়নের সকল ইউপি সদস্য সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সর্বশেষে বেলুন ও শান্তির শ্বেত কবুতর উড়িয়ে বর্ডার হাট উদ্বোধন করেন অতিথিরা।
এ ছাড়াও সভায় বাংলাদেশ ইন্ডিয়ার দু’দেশের জেলা প্রশাসনের কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন##




Daily Aporadh Prokash