

গনভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ২০২৩ গতকাল ৬ ই আগস্ট জাঁকজমক ভাবে অনুষ্ঠিত হয়। সকাল ১০ টায় ৩০ মিনিটে শুরু হয় মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য মাধ্যমে এবং সমাপ্ত হয় বিকেল ৫ টা ৩০ মিনিটে। সারাদেশের বিভিন্ন জেলা উপজেলার ৪৩ জন সভাপতি সাধারণ সম্পাদক মতামত ব্যক্ত করেন।বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপি বিশেষ বর্ধিত সভা পরিচালনা করেন। বিশেষ বর্ধিত সভা বিভিন্ন জেলা উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি সাধারণ সম্পাদক দের ভারমুক্ত করার সিদ্ধান্ত হয় এবং যাকে নমিনেশন দেওয়া হবে তাকে বিজয়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়।
গনভবনে নোয়াখালী ৪ আসনে এমপি পদ প্রার্থী সোহাগ চৌধুরী উপস্থিত ছিলেন এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব খায়রুল আলম সেলিম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব সহিদ উল্ল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবদুল ওয়াদুদ পিন্টু , নোয়াখালী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিথুন দা,কোম্পানি গন্হ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মিজানুর রহমান বাদল , কবিরহাট পৌর মেয়র রায়হান ভাই, কবির হাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইব্রাহীম ভাই, রায়পুর পৌর মেয়র বাবুল ভাই, নাজির হাট পৌর মেয়র জাহিদ চৌধুরী।




Daily Aporadh Prokash