জাতীয়রাজনীতিসংস্কৃতি

সাভার উপজেলায় চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন।

 

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা জেলার সাভার উপজেলায় চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা এবং ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়।

বরেণ্য অবিস্বরণীয় প্রতিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহ পরিবারের আত্মার মাগফিরাত ও বিনম্র শ্রদ্ধা নিবেদনে দোয়ার আয়োজন ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়।

এছাড়াও বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ আগষ্ট ২০২৩ মঙ্গলবার সকাল ১০:০০টায় চত্তরে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।

দিবসের তাৎপর্য তুলে ধরে সাভার উপজেলার বনগাঁও ইউনিয়নের চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের হলরুমে,চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন আব্বাসী সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের কমিটির সভাপতি আসাদুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কমিটির সহ_ সভাপতি সাজ্জাত হোসেন বাঁধন ও অন‍্যান‍্য সদস্যবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button