

মোহাম্মদ বাবলু মিয়া দেলদুয়ার উপজেলা প্রতিনিধ:
দেলদুয়ারে স্থানীয় সরকার দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে টাঙ্গাইলের দেলদুয়ারে তিনদিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও ফারহানা আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন , মাননীয় সংসদ সদস্য জনাব আহসান ইসলাম টিটু,উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার ফজলুল হক ।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। উপজেলা প্রশাসনের আয়োজনে উন্নয়ন মেলায় উপজেলা পরিষদ মাঠে সরকারি ৮টি স্টল স্থান পায়।
উপজেলার স্টলগুলোতে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরা হয়। উপস্থিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।




Daily Aporadh Prokash