অপরাধআইন – আদালত

দেলদুয়ারে অপ্রাপ্ত বয়স্ক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার- মৃত্যু নিয়ে রহস্য

মোঃ বাবলু মিয়া, দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের দেলদুয়ারে সাথী আক্তার (১৬) নামের গৃহবধুর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সেহরাতৈল গ্রামে ঘটেছে ঘটনাটি। জানা যায়, ৩ মাস আগে কালিহাতি উপজেলার বড়বাজু ইছাপুর গ্রামের আমিনুর রহমানের নবম শ্রেনি পড়ুয়া মেয়ে সাথী আক্তারের বিয়ে হয় দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ আদিল মিয়ার সঙ্গে। বিয়ের আগে আদিলের সঙ্গে সাথীর দুই বছরের প্রেমের সর্ম্পক ছিল। শনিবার ভোর ৫টার দিকে স্বামীর বসত ঘরের আড়ার সঙ্গে বিবস্ত্র সাথীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্বামী-শ^শুর-শ^াশুরি ঝুলন্ত অবস্থা থেকে তাকে নিচে নামান। খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে।
দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মোঃ নাছির উদ্দিন মৃধা জানান, অপ্রাপ্ত বয়স্ক গৃহবধুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন। ময়না তদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে ঘটনার আসল রহস্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button